মেহেরপুরে পরিবেশ সুরক্ষা ও দূষণ বিরোধী কর্মশালা

আপলোড তারিখঃ 2025-01-17 ইং
মেহেরপুরে পরিবেশ সুরক্ষা ও দূষণ বিরোধী কর্মশালা ছবির ক্যাপশন:

মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিবেশ সুরক্ষামূলক ও দূষণ বিরোধী র‌্যালি ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আখতার খানম, সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক মোজাফফর খান, টিটিসির প্রিন্সিপাল আরিফ হোসেন তালুকদার, জাতীয় নাগরিক কমিটির সদস্য খন্দকার মুয়িজ প্রমুখ। এর আগে পলিথিন বর্জন করে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি কল্পে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ এবং প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক র‌্যালি অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যদের মধ্যে পরিবেশ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক মোজাফফর খান, টিটিসির প্রিন্সিপাল আরিফ হোসেন তালুকদার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)