মেহেরপুরে বিএনপির আহ্বায়ক কমিটি পুনঃবিবেচনার দাবিতে গণমিছিল

আপলোড তারিখঃ 2025-01-17 ইং
মেহেরপুরে বিএনপির আহ্বায়ক কমিটি পুনঃবিবেচনার দাবিতে গণমিছিল ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পুনঃবিবেচনার দাবিতে গণমিছিল করেছে পৌর ও সদর উপজেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মেহেরপুর কাথুলি বাসস্ট্যান্ডে জেড কে ফিলিং স্টেশনের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতা-কর্মীরা মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনঃবিবেচনার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্ট, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)