ঢালাই ভাঙার নির্দেশ দিলেন পৌর মেয়র জিপু

আপলোড তারিখঃ 2017-10-01 ইং
ঢালাই ভাঙার নির্দেশ দিলেন পৌর মেয়র জিপু ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা হাজরাহাটিতে আরসিসি ড্রেন নির্মাণকাজে ক্রটি নিজস্ব প্রতিবেদক: তৃতীয় নগর প্রশাসন ও অবকাঠামো উন্নয়ন (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইআইপি-৩)’র আওতায় চুয়াডাঙ্গা হাজরাহাটিতে হাজী মোড় থেকে-বিপ্লব মোড় পর্যন্ত নির্মাণাধীন আরসিসি ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে ক্রটি খুজে পাওয়ায় ৭৫ফিট ঢালাই ভেঙে লেবেল ঠিক করে পূণরায় ঢালাই করার নির্দেশ দিয়েছেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে আকস্মিক উন্নয়ন কাজের পরিদর্শনকালে সংশ্লিষ্ট কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেন তিনি। এ সময় স্থানীয় জনতা ও শ্রমিকেরা ক্রটিপূর্ণ ঢালাই ভেঙে গুড়িয়ে দেয়। মেয়র বলেন, ‘এ কাজ আমার, আপনার, পৌরবাসীর সকলের তা বুঝে নেওয়ার দায়িত্ব আমাদেরই। সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু জ্যামিতিক ভুলের কারণে ক্রটিপূর্ণ লেবেলেই ঢালাই দেওয়া হচ্ছিল। যার কারণে পরবর্তীতে ড্রেন দিয়ে পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হতো। তাই ৭৫ফিট ঢালাই ভেঙে নতুন করে লেবেল ঠিক রেখে ঢালাই দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ জানা যায়, প্রকল্প অনুযায়ী পৌরসভার অন্তর্গত হাজরাহাটির হাজী মোড় থেকে বিপ্লব মোড় ভায়া খেয়াঘাট মোড় এবং টাওয়ার মোড় পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে। একই সাথে ড্রেন নির্মাণ করা হচ্ছে জোয়ার্দ্দার মোড় থেকে খেয়াঘাট মোড় হয়ে মাথাভাঙ্গা নদী পর্যন্ত। তবে ড্রেনের সংযোগস্থল ও পানি নিষ্কাশন ব্যবস্থার চুড়ান্ত পরিকল্পনা না করায় আংশিক ক্রটি দেখা দিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)