মেহেরপুরে হার পাওয়ার প্রকল্পের কর্মশালার উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-01-16 ইং
মেহেরপুরে হার পাওয়ার প্রকল্পের কর্মশালার উদ্বোধন ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে হার পাওয়ার প্রকল্পের স্থানীয় পর্যায়ের কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ছয় মাসব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) গাজী মুঈদুর রহমান, সদর উপজেলা আইসিটি কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস ও হার পাওয়ার প্রকল্পের সহকারী প্রোগ্রামার এনাম আহমেদ। কর্মশালায় প্রশিক্ষণ নিতে অংশগ্রহণ করেন জান্নাতুল ফেরদৌস, কানিজ ফাতেমা ও সুবর্ণা নাসরিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)