দর্শন সীমান্তে পড়েছিল শ্রমিকের লাশ

আপলোড তারিখঃ 2025-01-16 ইং
দর্শন সীমান্তে পড়েছিল শ্রমিকের লাশ ছবির ক্যাপশন:

দর্শনা সীমান্তবর্তী ঈশ্বরচন্দ্রপুর মাঠ থেকে নাজিমুদ্দিন (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে সীমান্তবর্তী দর্শনা পৌরসভাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে রহস্যজনকভাবে পড়ে থাকা লাশটি উদ্ধার করা হয়। মৃত নাজিমুদ্দিন দর্শনা পৌরসভাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্ত শেষে গতকালই গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।

দর্শনা থানার সেকেন্ড অফিসার অনুজ কুমার জানান, লোকমুখে খবর পেয়ে দর্শনা সীমান্তের ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে তল্লাশি চালানো হয়। সকাল ৮টার দিকে গ্রামের জহির হোসেনের জমিতে পড়ে থাকা লাশটি উদ্ধার করা হয়। দর্শনা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. হাবিব জানান, সীমান্তের জিরো পয়েন্ট থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে জমিতে লাশটি পাওয়া যায়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘বাংলাদেশের সীমানার ভেতরে নাজিমুদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
ঝিনাইদহের মহেশপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত ব্যক্তির বড় ভাই জানিয়েছেন, শ্রমিকের কাজে গিয়ে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)