চুয়াডাঙ্গার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2025-01-16 ইং
চুয়াডাঙ্গার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:

‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে লিফলেট বিতরণ করেছেন। গতকাল বুধবার সকাল ১০টায় এ কার্যক্রম শুরু হয়। তারা সরকারি ভি জে স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, আদর্শ বালক বিদ্যালয়, আদর্শ মহিলা মাধ্যমিক বিদ্যালয়, কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ এবং ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে লিফলেট বিতরণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গেও তারা মতবিনিময় করেন।

লিফলেট বিতরণকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফাহিম উদ্দিন মভিন বলেন, ‘জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে সুচিকিৎসার প্রতিশ্রুতি স্পষ্ট করা প্রয়োজন। আমরা এ দাবিতে ৭ দফা দাবি পেশ করেছি।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার মুখপাত্র তামান্না খাতুন বলেন, ‘সরকার উদ্যোগ নিলেও এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেনি। বৃহস্পতিবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে।’ এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আনজুম হাবিবা, মাহবুব ইসলাম আকাশ, মুশফিক, সুমন, মাহিম, রাফিসহ আরও অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)