আলমডাঙ্গাড জামায়াতের পক্ষ থেকে সরকারি অফিসে দাওয়াতি কার্যক্রম

আপলোড তারিখঃ 2025-01-15 ইং
আলমডাঙ্গাড জামায়াতের পক্ষ থেকে সরকারি অফিসে দাওয়াতি কার্যক্রম ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা জামায়াতের পক্ষ থেকে সরকারি অফিসসমূহে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আগামী ১৭ জানুয়ারি কেন্দ্রীয় জামায়াতের আমিরের আগমন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের পক্ষ থেকে সরকারি অফিসসমূহে এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের অফিস, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস, সমাজসেবা অফিস, কৃষি অফিস, নির্বাচন অফিসসহ অন্যান্য সরকারি অফিসসমূহে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়।
এই দাওয়াতি কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মামুন রেজা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. আখতারুজ্জামান, আলমডাঙ্গা উপজেলা আইবিডব্লিউএফ সভাপতি মো. বেলাল হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)