আন্দুলবাড়ীয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2025-01-15 ইং
আন্দুলবাড়ীয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেরাত, ইসলামিক গজল, হাদিস ও উপস্থিত বক্তৃতাসহ তিন বিভাগের ক ও খ গ্রুপের দুটি শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন ও মাদ্রাসার কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি শহিদুল ইসলাম সোহেল আশরাফি, সহকারী শিক্ষক হযরত মাওলানা আবু বক্কর সিদ্দিক, নুরুজ্জামান, লোকমান হোসেন, খোরশেদ আলম, নাঈমুর রহমান, জুনাইদ আহমেদ, শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি শহিদুল ইসলাম সোহেল আশরাফি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)