দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ে পৌষ পিঠা উৎসব

আপলোড তারিখঃ 2025-01-15 ইং
দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ে পৌষ পিঠা উৎসব ছবির ক্যাপশন:

দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পৌষ পিঠা পার্বণ। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করেন দর্শনা কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।
উৎসবে বিদ্যালয় প্রাঙ্গণে ১৫টি পিঠার স্টল বসে। সেখানে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার আয়োজন ছিল। শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার সাধারণ মানুষ উৎসবে অংশ নেন। পিঠার স্বাদ নিতে ক্রেতাদের ভিড় জমে। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক রাশেদুজ্জামান রাশেদ। উপস্থিত সবাই এ আয়োজনের প্রশংসা করেন এবং প্রতি বছর এ ধরনের উৎসবের আয়োজনের আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)