ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনীতে পল্লী সঞ্চয় ব্যাংকের গ্রাম উন্নয়ন সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংক গাংনী উপজেলা শাখার আয়োজনে উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামে গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে এই বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা, মেহেরপুর জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার সাইফুল ইসলাম, জুনিয়র অফিসার আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জেসমিন আক্তার ও জুনিয়র অফিসার আমিরা হামজা। উঠান বৈঠকে জুগিন্দা গ্রাম উন্নয়ন সমিতির ৬০ জন নারী-পুরুষ সদস্য উপস্থিত ছিলেন।
