কুড়ুলগাছিতে ওয়ার্ড জামায়াতের পথসভা

আপলোড তারিখঃ 2025-01-15 ইং
কুড়ুলগাছিতে ওয়ার্ড জামায়াতের পথসভা ছবির ক্যাপশন:

আগামী ১৭ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের চুয়াডাঙ্গায় আগমন উপলক্ষে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আসরের নামাজের পর পথসভা শেষে কুডুলগাছি ইউনিয়ন জামায়াতের অফিসের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়।
৮ নম্বর ওয়ার্ড সভাপতি ডা. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান মুহুরি, কুড়ুলগাছি ইউনিয়ন শাখা তদারকি সাইদুর রহমান মাস্টার ও কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের আমির সদেকিন হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সরফরাজ উদ্দিন, ৮ নম্বর ওয়াডের্র সভাপতি সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, মাওলানা আলী হোসাইন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কুডুল গাছি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার। অনুষ্ঠান শেষে দুজন হতদরিদ্রকে আর্থিক সহযোগিতা করেন অতিথিবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)