মহেশপুরে গভীর রাতে ভাসমান মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2025-01-15 ইং
মহেশপুরে গভীর রাতে ভাসমান মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:

শীতের কুয়াশা ভেদ করে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন দরিদ্র পল্লিতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়াসমিন মনিরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া ভাসমান ও কয়েকটি দরিদ্র পল্লিতে বয়স্ক নারী ও পুরুষদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এই কনকনে শীতের রাতে কম্বল পেয়ে বৃদ্ধ নারী ও পুরুষ আবেগে কেঁদে ফেলেন। এসময় তারা বলেন, এখন পর্যন্ত তীব্র শীতে কোনো গরম কাপড় পাইনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বলেন, তার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)