হাসাদাহে জমি নিয়ে বিরোধে যুবক জখম, থানায় অভিযোগ

আপলোড তারিখঃ 2025-01-15 ইং
হাসাদাহে জমি নিয়ে বিরোধে যুবক জখম, থানায় অভিযোগ ছবির ক্যাপশন:

জীবননগরের হাসাদাহ ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সাগর (৪০) নামের এক যুবককে রক্তাক্ত জখম করা হয়েছে। এ ঘটনায় নাসির মোল্লা, সাইফুদ্দিন মোল্লা, সিদ্দিকুর রহমান মোল্লা, সুমন হোসেন, ইমন হোসেন ও বশির মোল্লাসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে সাগর জমিতে পানি দেওয়ার সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।অভিযুক্ত নাসির মোল্লা বলেন, ‘সাগর আমাদের জমিতে জোর করে পানি দিচ্ছিল। নিষেধ করলে কথা না শুনে কাজ চালিয়ে যায়। একপর্যায়ে লাঠি দিয়ে আঘাত করি। এসময় সে পানির ক্যানালে পড়ে যায়। তারপরে কি হয়েছে আমি জানি না।’ এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)