উথলীতে জিরা চাষে সফলতার পথে উদ্যোক্তা জাহিদুল

আপলোড তারিখঃ 2025-01-15 ইং
উথলীতে জিরা চাষে সফলতার পথে উদ্যোক্তা জাহিদুল ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর গ্রামে জিরা চাষ করে সফলতার পথে এগিয়ে যাচ্ছেন কৃষি উদ্যোক্তা জাহিদুল ইসলাম। তিনি তাঁর নিজস্ব ‘ভাই ভাই কৃষি প্রজেক্ট’-এর ১১ শতক জমিতে বারী-১ জাতের জিরা চাষ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে প্রজেক্ট পরিদর্শনে দেখা যায়, জিরা গাছগুলো ফুলে ছেয়ে গেছে। ফসলের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে জাহিদুল ইসলাম বলেন, ‘জীবননগর কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গত বছরের নভেম্বর মাসে জমিতে বেড করে জিরার বীজ বপন করি। এখন গাছে ফুল এসেছে এবং ফল আসতে শুরু করেছে। আল্লাহর রহমতে আশা করছি, মাসখানেকের মধ্যেই জিরা সংগ্রহ করতে পারব।’
তিনি আরও জানান, জিরা চাষ বিষয়ে বগুড়া মসলা গবেষণা কেন্দ্র থেকে তিনি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তাঁর প্রজেক্টে জিরার পাশাপাশি ক্যাপসিকাম, পেঁয়াজ-রসুনসহ বিভিন্ন ফসলের চাষও করা হচ্ছে।
এ বিষয়ে জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘উপজেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জিরার চাষ শুরু হয়েছে। এর মধ্যে সন্তোষপুর গ্রামসহ তিনটি জায়গায় চাষ করা হয়েছে। তবে অন্য দুটি জায়গার তুলনায় জাহিদুল ইসলামের জমির ফসলের অবস্থা ভালো। আমরা আশাবাদী, সফলতা আসবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)