চুয়াডাঙ্গায় কৃষক দলের উদ্যোগে ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা প্রদান

আপলোড তারিখঃ 2025-01-14 ইং
চুয়াডাঙ্গায় কৃষক দলের উদ্যোগে ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা প্রদান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটির আহ্বায়ক আরিফ জোয়াদ্দার সোনা, সদস্যসচিব মামুন-উর-রশিদ টনিক, সদস্য শরিফুল ইসলাম টোকন, হাজী আলমগীর কোবির ও তরিকুল ইসলাম সোহেলকে গতকাল সন্ধ্যায় শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা কৃষকদলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন মামুন-উর-রশিদ টনিকের অফিসে উপস্থিত হয়ে নব্য কমিটিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তার সঙ্গে জেলা কৃষক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সদস্যসচিব মামুন-উর-রশিদ টনিক বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির নেতৃত্বে আমাকে সদস্যসচিব নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞ। আমি প্রত্যাশা করি ট্রাক মালিকদের স্বার্থ রক্ষায় আমরা সকলে মিলে আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবো। আমরা এই কমিটির পক্ষ থেকে জেলার পরিবহন খাতকে আরো সুসংগঠিত ও উন্নত করতে একত্রে কাজ করবো। আমি মনে করি সংগঠনকে ভালোবেশে শ্রম দিলে তা সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে পারে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)