মেহেরপুরে দুর্নীতির প্রতিবাদে মেহেরপুরে ছাত্র-জনতার মানববন্ধন

আপলোড তারিখঃ 2025-01-14 ইং
মেহেরপুরে দুর্নীতির প্রতিবাদে মেহেরপুরে ছাত্র-জনতার মানববন্ধন ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বির বদলির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘মেহেরপুর ছাত্র-জনতা’ ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সাধারণ মানুষ ও ছাত্ররা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ক্যানসার ও কিডনি রোগীদের চিকিৎসার জন্য বরাদ্দ চেক, সমাজকল্যাণ অনুদান, করোনা ত্রাণের টাকা আত্মসাৎসহ নানা অভিযোগ রয়েছে। বিভিন্ন পত্র-পত্রিকায়ও তার দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
বক্তারা আরও বলেন, তিনি দীর্ঘ ছয় বছর ধরে মেহেরপুরে দায়িত্বে রয়েছেন, যা সরকারি নিয়মের পরিপন্থী। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা তার দ্রুত বদলির দাবি জানাই। বক্তারা হুঁশিয়ারি দেন, ‘যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আমরা অফিসে তালা দিতে বাধ্য হব। সমাজসেবা অধিদপ্তরের ভাবমূর্তি রক্ষায় এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে দ্রুত অপসারণ করা জরুরি।’
মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রনেতা সামিউল হোসেন সনি, সুইম, তাহসিন রাব্বি এবং হয়রানির শিকার ভুক্তভোগী হাফিজুল। সাধারণ মানুষও ছাত্রদের সঙ্গে এই মানববন্ধনে অংশগ্রহণ করে নিজেদের দাবি তুলে ধরেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)