আসমানখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগ

আপলোড তারিখঃ 2025-01-14 ইং
আসমানখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার আসমানখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উদ্যোগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় আসমানখালী বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের সমর্থনপুষ্ট জাতীয় নাগরিক কমিটি বলছে- জুলাই ঘোষণার মাধ্যমে বিজয় নিশ্চিত করতে হবে এবং বিজয় ঘোষণা করতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, এমন একটি ঘোষণাপত্র তৈরি করা, যা একটি বৈষম্যহীন সমাজ গঠনের চেতনা বাস্তবায়নের প্রতিশ্রুতি বহন করবে। ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকবে। এতে ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা সুনির্দিষ্টভাবে তুলে ধরা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলার সদস্যসচিব সাফফাতুল ইসলামের নেতৃত্বে এতে অংশ নেন মুখ্য সংগঠক সজিবুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব রেজাউল বাশার, যুগ্ম সদস্য হাসিবুল হাসান শান্ত, যুগ্ম সদস্যসচিব মোস্তাফিজুর রহমান শিমুল এবং ফাহিম উদ্দিন মভিন। এছাড়া মাহিন, আকাশ, নিশাত, সৈকত, কাফি, মাসুম, তামিম, শাকিব, সেতু, রাকিব, রিদয়, নাইমুর, নাছিম, স্বাধীন, রাতুল, সিফাতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)