আলমডাঙ্গায় শিক্ষক আনোয়ার রশিদ সগরের জন্মদিন পালিত

আপলোড তারিখঃ 2025-01-13 ইং
আলমডাঙ্গায় শিক্ষক আনোয়ার রশিদ সগরের জন্মদিন পালিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার হারদী মীর শামছদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লেখক আনোয়ার রশিদ সগরের ৬০তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে তার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু। প্রধান আলোচক ছিলেন হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক কবি আসিফ জাহান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাব ও সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লবের যুগ্ম সাধারণ সম্পাদক বসিরুল আলম, কোষাধ্যক্ষ আতিক বিশ্বাস, গাঙচিল সাহিত্য পরিষদের সভাপতি জামিরুল ইসলাম, আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক আশরাফুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, সহ-সাংগাঠনিক সম্পাদক সাংবাদিক বিপ্লব হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)