মাগুরায় সড়ক দুর্ঘটনায় দামুড়হুদার রোমানের মৃত্যু

আপলোড তারিখঃ 2025-01-13 ইং
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দামুড়হুদার রোমানের মৃত্যু ছবির ক্যাপশন:

মাগুরায় সড়ক দুর্ঘটনায় দামুড়হুদার যুবক রোমান আলীর (২৭) অকাল মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা ঝাটকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমান দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোমান আলী মাগুরার আরএফএল কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে মাগুরা থেকে ঝাটকার মোড়ের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে ঢাকাগামী একটি পরিবহন তাকে ধাক্কা দেয়। পরিবহনের চাকায় পিষ্ট হয়ে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা রোমানের মরদেহ বাড়িতে নিয়ে আসে। তার অকাল মৃত্যুর খবরে পরিবারের ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রোমানের চাচা মজিবর রহমান জানান, ‘আমার ভাইয়ের ছেলে রোমান আলী মাগুরায় আরএফএল কোম্পানিতে চাকরি করত। তার মৃত্যুর খবর পেয়ে আমরা মাগুরা থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছি। আমাদের কারো প্রতি কোনো অভিযোগ না থানায় পুলিশ ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেয়। তিনি আরোও জানান, আজ সোমবার সকালে জানাজার শেষে গ্রাম্য কবরস্থানে রোমানের লাশের দাফন কার্য সম্পন্ন হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)