দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়ের জানালা ভেঙে পানির পাম্প চুরি

আপলোড তারিখঃ 2025-01-13 ইং
দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়ের জানালা ভেঙে পানির পাম্প চুরি ছবির ক্যাপশন:

দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়ের অফিসের জানালা ভেঙে আবারও পানির পাম্প চুরি হয়েছে। তিন মাসের মধ্যে এই বিদ্যালয়ে এটি দ্বিতীয়বারের মতো চুরির ঘটনা। গত শুক্রবার দিনগত গভীর রাতে চোরেরা অফিসের জানালা ভেঙে ৬ হাজার ৫০০ টাকা মূল্যের গাজী ব্র্যান্ডের পানির পাম্প চুরি করে নিয়ে যায়। বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান জানান, এর আগে গত ২৪ নভেম্বর একই স্থান থেকে পানির পাম্প চুরি হয়েছিল। তিনি আরও বলেন, চুরির বিষয়ে দর্শনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে জিডি নেয়া হয়নি। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘আমার কাছে জিডি করার জন্য কেউ আসেনি। জিডি করতে আসলে তা না নেয়ার কোনো কারণ নেই। হয়ত ডিউটি অফিসারের সঙ্গে কথা বলে চলে যেতে পারে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)