ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: ঝিনাইদহ জেলার মহেশপুর মধ্যপাড়ায় সিড়ি থেকে পড়ে গুরুতর আহত হয়েছে নুসরাত জাহান মিম (২) নামের এক শিশু কন্যা। গতকাল বেলা ১২টার দিকে মহেশপুর শহরের মধ্যপাড়ার মিজানুর রহমানের দুই বছরের শিশু কন্যা নুসরাত জাহান মিম নিজ বাড়ীর শিড়ি বেয়ে উঠার সময় পা পিছলে নিচে পড়ে গেলে মাথায় গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক ড. শিরিন জেবিন সুমি জানান, মিম আশঙ্কামুক্ত। তার মাথায় বেশ কয়েকটি সেলাই হয়েছে।
