ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতার ছেলের মৃত্যু

আপলোড তারিখঃ 2025-01-13 ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতার ছেলের মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারে মোটরসাইকেল উল্টে সণ্টু মিয়া (৩০) নামের একজন নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত সণ্টু মিয়া সদর উপজেলার বাড়িবাথান গ্রামের বিএনপি নেতা জিনারুল হোসেনের ছেলে।

সণ্টুর সঙ্গে থাকা বন্ধুরা জানান, সদর উপজেলার লেবুতলা গ্রাম থেকে তিনি দ্রুতগতিতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাস্তায় জিগজ্যাগ কায়দায় মোটরসাইকেল চালানোর একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উপড়ে ছিটকে পড়েন সণ্টু মিয়া। এসময় স্থানীয় নগরবাথান বাজারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. গুলশান আরা জানান, হাসপাতালে আনার আগেই মোটরসাইকেল আরোহী যুবক মারা গিয়েছিলেন। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের পরিবারের চাওয়া অনুযায়ী পোস্টমর্টেম ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়। দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন ওই যুবক। নিহত সণ্টুর বিরুদ্ধে একাধিক মামলা আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)