দামুড়হুদায় ক্ষেত থেকে আখ খাওয়ায় শিশুকে বেধড়ক মারপিট : মামলা

আপলোড তারিখঃ 2017-10-01 ইং
দামুড়হুদায় ক্ষেত থেকে আখ খাওয়ায় শিশুকে বেধড়ক মারপিট : মামলা ছবির ক্যাপশন:
দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামের দ্বিতীয় শ্রেণীর ছাত্র শিশু ইমরান (৮) মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যাওয়ার সময় পথের ধারের একটি ক্ষেত থেকে আখ ভেঙ্গে খেতে থাকে। এই অপরাধে ক্ষেত মালিক একই গ্রামের মওলা মালিথা ও তার ছেলে নাহিদ মালিথা শিশুটিকে বেধড়ক মারধোর করতে থাকে। এসময় শিশুটির আর্ত চিৎকারে ওই পথে নদীতে যাওয়া ও মাঠে থাকা লোকজন ছুটে এসে শিশুটিকে পাষন্ড ক্ষেত মালিকদের হাত থেকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। মারের চোটে শিশুটির সারা শরীর থেতলে যায় এবং তার পাসহ কয়েকটি স্থানে ফেটে রক্ত বেরুতে থাকে। এবিষয়ে শিশুটির দরিদ্র পিতা বাদী হয়ে আদালতে বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেন। আদালত শিশুটির জবানবন্ধী শুনে সাথে সাথে মামলাটি নথি ভূক্ত করে নেন। মামলা দায়েরের পর থেকে নির্যাতিত শিশুটির দরিদ্র পরিবারটিকে প্রতিনয়িত বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে আসামী পক্ষের লোকজন। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামের মালিথা পাড়ার দরিদ্র আব্দুর জব্বারের ছেলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র শিশু ইমরান (৮) গত ২৭ সেপ্টেম্বর বুধবার বেলা ৩ টার দিকে বাড়ির কাছে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যায়। নদীতে যাওয়ার পথে শিশু ইমরান পথের ধারের একটি আখ ক্ষেত থেকে আখ ভেঙ্গে খেতে থাকে। এমন সময় ক্ষেতে আসা ক্ষেত মালিক একই গ্রামের একই পাড়ার খাদেম মালিথার ছেলে মওলা মালিথা (৫২) ও তার ছেলে নাহিদ মালিথা (১৮) শিশুটিকে আখ ভেঙ্গে খাওয়ার অপরাধে ধরে বেধড়ক মারধোর করে। এসময় শিশুটির আর্ত চিৎকারে ওই পথে নদীতে যাওয়া ও মাঠে থাকা লোকজন ছুটে এসে শিশুটিকে পাষন্ড ক্ষেত মালিকদের হাত থেকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। মারের চোটে শিশুটির সারা শরীর থেতলে যায় এবং পাসহ কয়েকটি স্থানে কেটে রক্ত বেরুতে থাকে। এ বিষয়ে শিশুটির দরিদ্র পিতা বাদী হয়ে আদালতে বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেন। আদালত শিশুটির জবানবন্ধী শুনে সাথে সাথে মামলাটি নথি ভূক্ত করে নেন। মামলা দায়েরের পর থেকে নির্যাতিত শিশুটির দরিদ্র পরিবারটিকে প্রতিনয়িত বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে আসামী পক্ষের লোকজন। গতকাল শনিবার সন্ধায় নির্যাতিত শিশুটিকে সাথে করে সাংবাদিকদের কাছে এসে শিশুটির পিতা মাতা বিস্তারিত জানিয়ে বলেন, আমার এই দুধের শিশুকে একটি আখ ভেঙ্গে অপরাধে কিভাবে মেরেছে আপনারা দেখেন। এব্যাপারে আমি কোর্টে মামলা করায় এখন প্রভাবশালী মওলা মালিথার লোকজন আমাকে ও আমার পরিবারকে মিথ্যে মামলায় জড়ানোসহ বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। উল্লেখ্য, বছর খানেক আগে একই পরিবারের লোকজনের অত্যাচার ও নির্যাতনের হাত থেকে বাচতে মওলা করিমের ছেলে আহসান (৩৮) তার পরিবার নিয়ে এলাকা থেকে পালিয়ে যায়। ওই সময় এরা আহসানের স্ত্রী রহিমাকেও মারধোর করে। এই ঘটনায়ও আদালতে একটি মামলা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)