চুয়াডাঙ্গা পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদকের দায়িত্বে মোহাম্মদ আলী

আপলোড তারিখঃ 2025-01-12 ইং
চুয়াডাঙ্গা পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদকের দায়িত্বে মোহাম্মদ আলী ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (সোহেল) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার হয়েছেন। গত ৮ জানুয়ারি দলীয় এক সিদ্ধান্তে তাকে তার পদ থেকে অপসারণ করা হয়। দলীয় কর্মকাণ্ড অব্যাহত রাখার স্বার্থে ওই ওয়ার্ড শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের গঠনতন্ত্র অনুযায়ী, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠলে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে সাময়িক বহিষ্কার করা হয় এবং পরবর্তী সময়ে অভিযোগের সত্যতা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। জাহিদুল ইসলাম (সোহেল)-এর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তাধীন রয়েছে।

এ প্রসঙ্গে মোহাম্মদ আলী বলেন, ‘দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি দায়িত্ব গ্রহণ করেছি। নেতাকর্মীদের সমন্বয়ে দলীয় কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ চেষ্টা করব।’
পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি বলেন, ‘এটি দলের সিদ্ধান্ত, আমি মনে করি এই সিদ্ধান্ত দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)