কার্পাসডাঙ্গায় জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-01-12 ইং
কার্পাসডাঙ্গায় জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে কোমরপুর ওয়ার্ড কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ডা. আ. হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও ৪ ওয়ার্ড জামায়াতের তদারকির দায়িত্বপ্রাপ্ত নেতা ডা. ইউনুস। প্রধান অতিথি বলেন, আগামী ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গায় কর্মী সম্মেলন সফল করতে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। সকলে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুব জামায়াত ইসলামির সভাপতি মো. আজিজুল হক, জামায়াতে ইসলামীর নেতা আ. সালাম মাস্টার, হাসান আলী, আহসান হাবীব, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। সভা পরিচালনা করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুব জামায়াত নেতা আজিজুল হক। পবিত্র কোরআন থেকে তিলোয়াত করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াত ইসলামীর রোকন মো. আক্তারুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)