আপত্তিকর অবস্থায় স্ত্রীর হাতে মন্দিরের উপদেষ্টা আটক

আপলোড তারিখঃ 2017-10-01 ইং
আপত্তিকর অবস্থায় স্ত্রীর হাতে মন্দিরের উপদেষ্টা আটক ছবির ক্যাপশন:
জীবননগরের বকুন্ডীয়ায় পরকীয়া প্রেমিকার সাথে হাসাদাহ প্রতিনিধি: জীবননগরের বকুন্ডীয়া মন্দির পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা শ্রী খগেন দাস পরকীয়া প্রেমিকার সাথে আটক হয়েছে। অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়। তাদের আটকের পর শ্রী খগেন দাসকে বেদম প্রহার করে তার স্ত্রী ও মেয়ে। গত মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, জীবননগর উপজেলা হাসাদাহ ইউনিয়ন বকুন্ডীয়া গ্রামের স্বর্গীয় পনোœ্য দাসের ছেলে দুই সন্তানের জনক শ্রী খগেন দাস (৪৫) ও একই পাড়ায় বসবাসকারী স্বর্গীয় সোনা দাসের স্ত্রী তিন সন্তানের জননী শ্রীমতি চায়না খাতুনের (৪০) মধ্যে দীর্ঘ ৩ বছরের সম্পর্ক রয়েছে। এরই জের ধরে গত মঙ্গলবার রাতে শ্রী খগেন দাশ তার প্রেমিকা শ্রীমতি চায়না রানীর ঘরে মদ্যপ অবস্থায় প্রবেশ করে এবং অনৈতিক কাজে লিপ্ত হয়। স্বামী রাতে বাড়িতে না ফেরায় সন্দেহ পোষন করে খগেনের স্ত্রী। সন্দেহের ফলে খগেনের স্ত্রী ও মেয়ে রাতে খগেনকে খুজতে বের হন। পরে একই পাড়ার বিধবা শ্রীমতি চায়না রানীর বাড়িতে গিয়ে অনৈতিক অবস্থায় খগেন ও চায়নাকে হাতেনাতে আটক করে। এ সময় তার স্ত্রী ও মেয়ে তাকে বেদম প্রহার করে। এ বিষয়ে শ্রী খগেনের স্ত্রীর সাথে কথা বললে তিনি বলেন, আমার স্বামীর এই পরকীয়ার ব্যাপারে আমি যখন জানতে পারি, তখন থেকে আমি আমার স্বামীকে অনেক বার নিষেধ করেছি। কিন্তুু তিনি শোনেনি। ওই দিন রাতে আমি আমার মেয়ে ও আমার স্বামী একসাথেই পূজা দিচ্ছিলাম। কিন্তু হঠাৎ করেই দেখি আমার স্বামী নেই। তখন আমি মন্দিরের পাশেই চায়না রানীর বাড়িতে গিয়ে দেখি, আমার স্বামী তার ঘরে চায়না রানীর সাথে একসাথে অবস্থান করছে। অপরদিকে, তাদের এই পরকীয়া প্রেমের সর্ম্পকে মহল্লাবাসীর সাথে কথা বললে তারা বলেন, তাদের মধ্যে দীর্ঘ ৩ বছরের প্রেমজ সম্পর্ক রয়েছে। আগে থেকেই তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। তবে চায়না রানীর স্বামীর মৃত্যুর পর তাদের পরকীয়া সম্পর্কটি আরো গভীর হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)