দামুড়হুদা ইউপি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-01-10 ইং
দামুড়হুদা ইউপি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন ছবির ক্যাপশন:

দামুড়হুদা ইউনিয়ন পরিষদ জামে মসজিদ উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় সদর ইউনিয়ন পরিষদ জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনের মধ্যদিয়ে উন্নয়ন কাজের আনুষ্ঠানিক শুরু করা হয়। সদর ইউনিয়ন পরিষদ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা এবং থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, হাজী আব্দুল কাদির এবং জামাল উদ্দীন।

দামুড়হুদা ইউনিয়ন পরিষদ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রশিদের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, বিএনপি নেতা আশরাফুল আলম, যুবদল নেতা ফিরোজ হাসান মণ্টু, টিটন আলী, ইমতিয়াজ হোসেন, ইজাজুল, আজগার আলী, উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব আমিনুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, ইউনুস, নুর হাকিম, জাহাঙ্গীর এবং আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি সাব্বির আহমেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)