ইনানী সৈকতে আরও চার রোহিঙ্গার লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2017-09-30 ইং
ইনানী সৈকতে আরও চার রোহিঙ্গার লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে আরও চার রোহিঙ্গার লাশ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে এই লাশগুলো পাওয়া যায়। এ নিয়ে ওই সমুদ্র সৈকতের নিকটে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় মোট ১৯টি লাশ উদ্ধার করা হলো। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে বঙ্গোপসাগরের ইনানী সৈকত পয়েন্টে অর্ধশত রোহিঙ্গা নিয়ে নৌকাটি ডুবে যায়। এতে ১৬ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়। এছাড়া ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ স্টালিন বড়ুয়া আরও চার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)