জীবননগর ইসলামপুরে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-01-11 ইং
জীবননগর ইসলামপুরে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

জীবননগর পৌরসভার ইসলামপুর রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জীবননগর পৌর কিন্ডার গার্টেন স্কুলমাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন জীবননগর পৌর বিএনপির সভাপতি ও টুর্নামেন্ট কমিটির সভাপতি শাহজাহান কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন চাঁদ। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা আ. মোমিন, টুর্নামেন্ট কমিটির কোষাধ্যক্ষ বাবলুর রহমান বাবু, সদস্য সাদেক খন্দকার, হাসমত মোল্লা, শাহ আলম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)