দোষীদের ফাঁসি চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন

আপলোড তারিখঃ 2025-01-11 ইং
দোষীদের ফাঁসি চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার জুমা’র নামাজের পর বাঁশবাড়িয়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।

বাঁশবাড়িয়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপনের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি ইনসারুল হক ইন্সু, গাংনী পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুরেলী আলভী, গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি, যুবদল নেতা শাহিবুল ইসলাম, কৃষক দল নেতা টুটুল হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি বাঁশবাড়িয়া বাজাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)