মহেশপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

আপলোড তারিখঃ 2025-01-10 ইং
মহেশপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে মহেশপুর-খালিশপুর সড়কের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ইম্পেক্স মটরের কর্মচারী সাগর একই উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মুনসুর আলী ছেলে। দুর্ঘটনায় রকি নামের একজন আহত হয়েছেন।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দীন জানান, সাগর হোসেন সার্ভিসিং করা মোটরসাইকেল ট্রায়ালের জন্য বের হলে রাস্তায় স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় রকি নামের ওই মোটরসাইকেলের মালিক গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে। এদিকে গ্রামবাসী জানায়, ১০ দিন আগে নিহত সাগর ইমপেক্স মটর কোম্পানিতে কাজ শুরু করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)