মেহেরপুরে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2025-01-10 ইং
মেহেরপুরে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নে গোভীপুরে পথসভা ও লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান ও যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মাদের নেতৃত্ব এই পথসভা ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু, সাবেক সহসভাপতি আনছা-উল-হক, সাবেক সহসভাপতি হাফিজুর রহমান হাফি, মেহেরপুর জেলা বিএনপি সাবেক আইন বিষয়ক সম্পাদক ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবু সালেহ মোহাম্মদ নাসিম, সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা জাসাসের সদস্যসচিব বাকাবিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিণ্টু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপ্নন, জেলা যুবদলের সহসভাপতি আনিসুল হক লাভলু, জেলা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মীর আলমগীর ইকবাল (আলম), জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ফিরোজুর রহমান, জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান জনি, জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স, মেহেরপুর জেলা জিয়া মঞ্চে আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম, সদস্যসচিব মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি, আব্দুল লতিফ, মোশিউল আলম দিপু, নাহিদ আহম্মেদ, ইসমাইল শাহ, দবির, জনি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)