ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুতুবপুর ইউনিয়ন পরিষদে ফ্যামিলি কার্ডধারী ২ হাজার মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়। টিসিবির পণ্য বিক্রির সময়ে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমুল হোসেন, কুতুপুর ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউর রহমান, বিএনপির নেতা ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন প্রমুখ। এদিন ২৭০ টাকায় ২ কেজি ডাল ও ৫ কেজি চাল দেওয়া হয়।
