দর্শনায় রাইফেল ও দেশীয় অস্ত্রসহ দুজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-01-10 ইং
দর্শনায় রাইফেল ও দেশীয় অস্ত্রসহ দুজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দর্শনায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র রাইফেল (এয়ারগান) ও ৫টি দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে দর্শনা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুচলেকা নিয়ে তিনজনকে ছেড়ে দেওয়া হয়। এবং বাকি দুজনকে অস্ত্রসহ দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর চুয়াডাঙ্গা ক্যাম্পের ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার ভোর রাতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের রবিউল (৪৩), সাজিদুল (৪৫), বাপ্পি (২৭), বাবুল হোসেন (৩০) ও ইসলামকে (৩৭) আগ্নেয়াস্ত্র একটি ২২ রাইফেল (এয়ারগান), দুটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া দা, দুটি লম্বা ছুরিসহ আটক করা হয়। পরে সাজিদুল, বাপ্পি ও ইসলামকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় ও বাকি দুজন বিল পাড়ার জাফরের ছেলে রবিউল ও একই পাড়ার কায়েম উদ্দিনের ছেলে বাবুল হোসেনকে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্নের জন্য দর্শনা থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)