চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2025-01-10 ইং
চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:

‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ স্লোগানে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ করেছে চুয়াডাঙ্গা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা পৌর বড় বাজার থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণে তারা জুলাই অভ্যুত্থানে শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনা মূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করাসহ ৭ দফা দাবি তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, সদস্যসচিব সাফফাতুল ইসলাম, ফাহিম উদ্দিন মভিন, মাহিন, মারুফ, আকাশ, সুমন, মুশফিক, তামিম প্রমুখ। এসময় তারা বলেন, ‘সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেনি। আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)