মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2025-01-09 ইং
মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্সআপ, সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে এই পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাফি ইবনে সাজ্জাদ, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামিলুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হযরত আলী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহুরুল হক, আসাবউদ্দৌলা, শফিকুল ইসলাম, সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সফিকুল ইসলাম মিন্টু প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)