চুয়াডাঙ্গা ট্রাক মালিক গ্রুপের নবগঠিত আহ্বায়ক কমিটিকে ফুলের মালা দিয়ে পৌর বিএনপির শুভেচ্ছা প্রদান

আপলোড তারিখঃ 2025-01-09 ইং
চুয়াডাঙ্গা ট্রাক মালিক গ্রুপের নবগঠিত আহ্বায়ক কমিটিকে ফুলের মালা দিয়ে পৌর বিএনপির শুভেচ্ছা প্রদান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের পৌর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনের সভাকক্ষে নবগঠিত কমিটির আহ্বায়ক আরিফ জোয়াদ্দার সোনা, সদস্যসচিব মামুন উর রশিদ টনিক, এবং সদস্য শরিফুল ইসলাম টোকন, হাজী আলমগীর কবির ও তারিকুল ইসলাম সোহেলকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, সিনিয়র সহসভাপতি রফাতউল্লাহ মহালদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুক্ত। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি মীর শুভ জামান, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হানুল ইসলাম কাজল, পৌর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান অনিক, সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রাহাত হাসান মালিক রাজীবসহ ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)