ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসনের সহযোগিতা ও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের অস্থায়ী কার্যালয়ে (বাদেমাজু) গরিব ও অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি জামিরুল ইসলাম খান জামিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. ফয়জুল ইসলাম।
আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক গোলাম রহমান চৌধুরীর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন ডাউকি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মানোয়ার হোসেন ওল্টু, বেলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সুরুত আলী, সুফিয়া খাতুন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বশিরুল আলম, আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল, আরাতন নেছা, শাহেদা খাতুন,আবেদা খাতুন, নিমরী খাতুন, সেলিনা খাতুন, শ্যামলী খাতুন, মহিফুল খাতুন প্রমুখ।
এদিকে আলমডাঙ্গার কামালপুর আলাউদ্দিন আহম্মেদ পাঠাগার ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে আলাউদ্দিন আহমেদ পাঠাগারের অফিস চত্বরে কম্বল বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলাউদ্দিন আহম্মেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি জামিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মজুমদার, সাহিত্য পরিষদের সদস্য আব্দুল খালেক অহর আলী প্রমুখ।
