ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার স্টেশনপাড়া ও হাজীমোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদকসেবীর জেল
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার স্টেশনপাড়া ও হাজী মোড়ে পৃথক অভিযান চালিয়ে দুজন মাদকসেবীকে কারাদন্ড এবং এক কারখানা মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে পৌর এলাকার স্টেশনপাড়ায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে রবিউল ও সজীবকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, আলমডাঙ্গা হাজ¦ীমোড়ে অবৈধযান নছিমন তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক আমিরকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে কারখানা সিলগালা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী অফিসার রাহাত মান্নান।
আদালত সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার স্টেশন থেকে মাদক সেবনের দায়ে স্টেশনপাড়ার রেজাউল ইসলামের ছেলে রেজাউল (২৪) এবং চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মোস্তাকের ছেলে সজীবকে (২৩) আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে দুজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এদিকে, আলমডাঙ্গার হাজ¦ী মোড়ে অবস্থিত অবৈধযান নসিমন-করিমন তৈরীর কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অবৈধযান নছিমন-করিমন তৈরীর অপরাধে কারখানার মালিক কালিদাসপুর গ্রামের তোতা মিয়ার ছেলে আমিরকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা করেন আলমডাঙ্গা থানার এসআই মহাব্বত হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
