উথলী ডিগ্রি কলেজের প্রভাষক ইমদাদুল হকের বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2025-01-09 ইং
উথলী ডিগ্রি কলেজের প্রভাষক ইমদাদুল হকের বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. ইমদাদুল হককে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উথলী ডিগ্রি কলেজের হলরুমে তাঁকে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন।
কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সায়েমুল হক টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলী, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান ও সাবেক ইউপি সদস্য মাহাতাব উদ্দিন। এছাড়াও মানপত্র পাঠ করেন কলেজের সহকারী অধ্যাপক কামরুন্নাহার, ছাত্র-ছাত্রীর মধ্যে বক্তব্য দেন প্রথম বর্ষের ছাত্র শিমুল হোসেন ও ছাত্রী তানজিলা খাতুন।
আলোচনা সভা শেষে উথলী ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষককে পুষ্পস্তবক, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)