চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের আহ্বায়ক কমিটি গঠন

আপলোড তারিখঃ 2025-01-08 ইং
চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের আহ্বায়ক কমিটি গঠন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা ট্রাক মালিক গ্রুপের প্রধান নির্বাচন কমিশনার ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সরোয়ার বাবু স্বাক্ষরিত পত্রে ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। নবগঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফ জোয়ার্দ্দার সোনা ও সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মামুন উদ্দিন টনিক। এছাড়াও দায়িত্বপ্রাপ্ত তিনজন সদস্য হলেন- শরীফুল ইসলাম টোকন, হাজী আলমগীর কবির ও তরিকুল ইসলাম সোহেল।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দ্দার পদত্যাগ করেন। এদিকে, সংগঠনের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫-২০২৮ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে কার্যকরি কমিটির সিদ্ধান্ত মোতাবেক অ্যাড. মারুফ সরোয়ার বাবুকে (পিপি) প্রধান নির্বাচন কমিশনার করে ৬ জানুয়ারি তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অ্যাড. আ.স.ম আব্দুর রউফ ও অ্যাড. আশাদুজ্জামান মিল্টন। গঠিত নির্বাচন কমিশন গতকাল পাঁচ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)