ইউএনওর সাথে আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার মতবিনিময়

আপলোড তারিখঃ 2025-01-08 ইং
ইউএনওর সাথে আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার মতবিনিময় ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদি ইসলামের সাথে আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংস্থার আহ্বায়ক এবং পাখি ও বন্যপ্রাণী আলোকচিত্রী শাকিল আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার আহ্বায়ক কমিটির উপদেষ্টা (চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ) নওরোজ মোহাম্মদ সাঈদ, সাঈদ মোহাম্মদ হিরন, মো. বখতিয়ার হামিদ, যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান প্রিন্স, সদস্যসচিব আহমেদ শাওন, সদস্য মোমিন, তারিফ, দীপ্ত, হাসান প্রমুখ।
উপজেলার পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণের দাবি, পৃথিবী নামক এই নীল গ্রহে মানব সভ্যতার বিবর্তনের ইতিহাস ও অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের সংরক্ষণের মাধ্যমে ভারসাম্য বজায় রাখা। তাহলেই কেবল টিকে থাকবে এই গ্রহে মানুষের অস্তিত্ব। এই চরম সত্যটিকে উপলব্ধি করেই আলমডাঙ্গা উপজেলায় কয়েক মাস আগে গঠন করা হয় আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থা।
সাকিল পাখি ও বন্যপ্রাণী শিকার, ধরা, বিরক্ত করা থেকে দূরে রাখতে সাধারণ মানুষের মধ্যে সতর্কতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে সাইনবোর্ড, বিলবোর্ড স্থাপনের আবেদন করেন। ইউএনও আবেদনে সম্মতি জ্ঞাপন এবং সর্বাত্মকভাবে প্রশাসনিক সহযোগিতা এবং পাখি ও বন্যপ্রাণী শিকার, ধরা, বিরক্ত করার মতো অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)