ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার কামালপুর গ্রামের কাজলের ছেলে আব্দুল্লাহ বলেছেন, ‘জহুরুলের স্ত্রী তাসলিমার পালিয়ে যাওয়ার সাথে আমার সম্পর্ক নেই।’ গতকাল বিকেল ৫টায় আলমডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে আলমডাঙ্গা কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামের কাজলের ছেলে আব্দুল্লাহ লিখিত বক্তব্যে বলেন, ‘সম্প্রতি কামালপুর গ্রামের জহুরুলের স্ত্রী তাসলিমা তার স্বামীর ঘর ছেড়ে পালিয়ে গেছেন। সেখানে আমাকে ইঙ্গিত করে তার পরিবার আমার নামে দোষ দিয়ে বলেছে, তাসলিমাকে নিয়ে আমি পালিয়ে গেছি, যা সম্পূর্ণ মিথ্যা। আমি আমার বাড়িতেই আছি। তারা সাংবাদিকদের আমার বিরুদ্ধে তাসলিমাকে নিয়ে নানা অসত্য তথ্য দিয়েছে। যার সাথে আমার কোনো যোগাযোগ নেই।’
আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, ‘আমি সামান্য একজন মুহুরি। নানা কাজ-কর্মে জহুরুলের পরিবারের সাথে আমাদের সুসম্পর্ক আছে। সেটাকে কিছু মানুষ মিথ্যা তথ্য দিয়ে বলছে, তাসলিমার সাথে আমার সম্পর্ক আছে। আমি তাদের বলছি আপনারা তদন্ত করে দেখেন, তাসলিমা পালিয়ে গেছে কি না? আমি জানি না। আমি আমার বাড়িতেই আছি। ঘটনা শোনার পর জানলাম তাসলিমা নাকি তার তার শ^শুরবাড়ি থেকে টাকা পয়সা, জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। গত কয়েকদিন ধরে আমার নামে মিথ্যা অভিযোগে পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে, আমি নাকি কামালপুর গ্রামের জিনারুলের স্ত্রী তাসলিমা খাতুনকে ২০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছি। খবরটা সম্পূর্ণ মিথ্যা। আমার গ্রাম কুমারী এবং আমার কর্মস্থল আলমডাঙ্গায়। আমি এখন বাড়িতে অবস্থান করছি। জহুরুলের স্ত্রী পালিয়ে যাওয়ার ব্যাপারে আমি কিছুই জানি না। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য কিছু কুচক্রি মহল এই মিথ্যা বানোয়াট খবর প্রকাশিত করেছে এবং থানায় অভিযোগ করেছে। আমি সম্পূর্নরূপে নির্দোষ। আমি তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি।’
