‘উম্মাহর স্বার্থে, সুন্নাহর সাথে’ স্লোগানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের গরিব-দুঃখী, অসহায়, হতদরিদ্র, অসচ্ছল ও শারীরিক প্রতিবন্ধী, ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার যোহরের নামাজের পর আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের খুলনা অঞ্চলের অন্যতম কর্মী মাসুম বিল্লাহ শাওন।
এসময় উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের কর্মী এস এম জাভেদ লাল মিয়া, শামীম, মুন্সী হাসিব, তৌফিক আহমেদ পল্লব খান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি হযরত মাওলানা শাহ মো. আনোয়ার হুসাইন, আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের মুহতামিম হযরত মাওলানা মুফতি শহিদুল ইসলাম সোহেল আশরাফি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার শেখ আতিয়ার রহমান। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন শামীম, সম্রাট, আবিদ, ইব্রাহিম, পারভেজ প্রমুখ।
