ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের স্মারকলিপি পেশ

আপলোড তারিখঃ 2025-01-08 ইং
ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের স্মারকলিপি পেশ ছবির ক্যাপশন:

বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন, যুগোপযোগী পদ সৃজন ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নসহ দুই দফা দাবিতে প্রধান বিচারপতি ও আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন ঝিনাইদহের বিচার বিভাগীয় কর্মচারীরা। গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে জেলা জজের মাধ্যমে প্রধান বিচারপতি ও জেলা প্রশাসকের মাধ্যমে আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতৃবৃন্দ। সে সময় সংগঠনটির জেলা শাখার সভাপতি ইমাদ উদ্দীন ও সাধারণ সম্পাদক আসাফ উদ দৌলা মাসুমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক আসাফ উদ দৌলা মাসুম বলেন, ‘বিচার বিভাগ দীর্ঘদিন স্বতন্ত্র হলেও কর্মচারীরা এখনও সংস্থাপন শাখার অধীনে রয়েছে। যে কারণে দ্বৈত শাসনের মধ্যে পড়তে হচ্ছে তাদের। নতুন পদও সৃষ্টি হচ্ছে না। সেই সাথে পদোন্নতিতে বিলম্ব হচ্ছে। তাই পৃথক সচিবালয় গঠন, বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন ও জোষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ণে আমরা দাবি জানাচ্ছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)