মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামি ওসমান গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-01-08 ইং
মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামি ওসমান গ্রেপ্তার ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ওসমান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মেহেরপুর জেলা শহরের চক্রপাড়ার বাসিন্দা আজগর আলীর ছেলে। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৮টায় তাকে শহরের চক্রপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মেহেরপুর জেলার পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন। অভিযানে সদর থানার এসআই জহুরুল ইসলাম, এসআই বিএম রানা, এএসআই মিরাজুল ইসলাম এবং এএসআই শহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, আসামি ওসমান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, ‘থানা এলাকায় গ্রেপ্তারি অভিযান এবং মাদক উদ্ধার কার্যক্রম অব্যহত রয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)