জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে চুয়াডাঙ্গায় জনসংযোগ

আপলোড তারিখঃ 2025-01-08 ইং
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে চুয়াডাঙ্গায় জনসংযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের’ পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ‘ঘোষণাপত্র সপ্তাহ’ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ইউনিয়নে জনসংযোগ চালিয়েছে। গতকাল মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলার উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম পরিচালিত হয়। এই কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় করা হয়। এতে জনগণ তাদের রাষ্ট্রীয় সেবা নিয়ে মতামত প্রদান করেন এবং ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ সম্পর্কে তাদের প্রত্যাশার কথা জানান।

``

জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন, সদস্যসচিব সাফফাতুল ইসলাম, মুখ্য সংগঠক সজিবুল ইসলাম, মুখপাত্র তামান্না খাতুন এবং ফাহিম, রাকিব, কাফি, মাহিন, নিশাত, সৈকত, মারুফ, আকাশ, সুমন, সাকিব, নাহিদ, তামিমসহ আরও অনেকে।

``

সদস্যসচিব সাফফাতুল ইসলাম বলেন, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আমাদের শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের মূল ভিত্তি। আমরা বিশ্বাস করি, জনসাধারণ এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতার মাধ্যমে এই দাবিকে বাস্তবায়ন করা সম্ভব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)