প্রয়াত আব্দুর জব্বার জুটের স্ত্রী হামিদার ইন্তেকাল, আজ দাফন

আপলোড তারিখঃ 2025-01-08 ইং
প্রয়াত আব্দুর জব্বার জুটের স্ত্রী হামিদার ইন্তেকাল, আজ দাফন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত আব্দুর জব্বার জুটের স্ত্রী হামিদা খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌর শহরের কোর্টপাড়া ১ নম্বর পানির ট্র্যাংক সংলগ্ন নিজ বাড়িতে অবস্থানকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি চার ছেলে, নিউ মার্কেট ব্যবসায়ী তোছাদ্দেক হোসেন চপল, আসিব ইকবাল চঞ্চল, অ্যাড. ইমতিয়াজ আহমেজ ও তানভীর আহমেদ সিদ্দিকী এবং চার মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, হামিদা খাতুন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। এরইমধ্যে গতকাল সন্ধ্যায় হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বুধবার চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে প্রয়াতের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এবং জানাজার পর চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থানে তার লাশের দাফনকার্য সম্পন্ন করা হবে। এদিকে, তার সন্তানেরা প্রতিবেশী, স্বজনসহ সকলের প্রতি মায়ের জানাজা ও দাফনকার্যে অংশ নিতে আহ্বান জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)