আলমডাঙ্গার ডামোশের মকবুলের মহল্লাদার থেকে দফাদারে পদোন্নতি

আপলোড তারিখঃ 2025-01-06 ইং
আলমডাঙ্গার ডামোশের মকবুলের মহল্লাদার থেকে দফাদারে পদোন্নতি ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ডামোশের মকবুল হোসেন পদোন্নতি পেয়ে মহল্লাদার থেকে দফাদার হয়েছেন। তিনি তিনজনকে পিছনে ফেলে বিজয়ী হয়েছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলামের তত্ত্বাবধানে তিনি বিজয়ের মুকুট পরেন। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামের মরহুম আব্বাস উদ্দিন মন্ডলের ছেলে মো. মকবুল হোসেন দীর্ঘদিন মহল্লাদার হিসেবে বেলগাছি ইউনিয়ন পরিষদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সম্প্রতি দফাদারের পদোন্নতি খবরে ৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে মকবুল হোসেন জয়ী হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)