নৈশকোচের ধাক্কায় বৃদ্ধ জখম : ঢাকায় রেফার্ড

আপলোড তারিখঃ 2017-09-30 ইং
নৈশকোচের ধাক্কায় বৃদ্ধ জখম : ঢাকায় রেফার্ড ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার কেদারগঞ্জে দর্শনা ডিলাক্স পরিবহনের নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার কেদারগঞ্জে দর্শনা ডিলাক্স পরিবহনের ধাক্কায় আফাজ উদ্দীন (৫৫) নামের এক বৃদ্ধ রক্তাক্ত জখম হয়েছেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত আফাজ উদ্দীন চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি মাঠপাড়ার মৃত আইজুল বিশ্বাসের ছেলে। জানা গেছে, গতরাত পৌনে ১২টার দিকে আফাজ উদ্দীন কেদারগঞ্জ বাজারে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দর্শনা ডিলাক্স পরিবহনের নৈশকোচ আফাজ উদ্দীনকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে যান আফাজ উদ্দীন। পরে পরিরারের সদস্যরা টের পেয়ে আফাজ উদ্দীনকে উদ্ধার করে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিতসক ডা. মশিউর রহমান জানান, আফাজ উদ্দীনের মাথায় ৬টি সেলাই দেয়া হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিতসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)